বুধবার, জুলাই ২৯, ২০২৬

মধুপুরের ফরহাদ হোসেন ৭ দিন ধরে নিখোঁজ

Repoter

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ১০:০৮ এএম
মধুপুরের ফরহাদ হোসেন ৭ দিন ধরে নিখোঁজ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার শালিখা (গোলাবাড়ি) এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন আকাশ গত প্রায় ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি সাভারের জামগড়া এলাকায় কর্মস্থলে অবস্থান করতেন।


পরিবারের সদস্যরা জানান, প্রায় এক সপ্তাহ আগে থেকে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আত্মীয়-স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।


যদি কোনো ব্যক্তি ফরহাদ হোসেন আকাশের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৭১০-৭১৯৮৮৭ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন