বুধবার, জুলাই ২৯, ২০২৬
logo

ঘাটাইলে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সানোয়ার নামে এক ব্যক্তি গ্রেফতার


Repoter   প্রকাশিত:  ২৯ জুলাই, ২০২৬, ০১:১৯ পিএম

ঘাটাইলে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সানোয়ার নামে এক ব্যক্তি গ্রেফতার

​টাঙ্গাইলের ঘাটাইলে আট বছরের এক শিশুকে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গত ৫ জুলাই ২০২৬ রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের গরানচালা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​এ ঘটনায় শিশুটির মা মোছাঃ আকলিমা বাদী হয়ে ঘাটাইল থানায় একটি এজাহার দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম সানোয়ার (৫২), পিতা-কচরুল, সাং-শালিয়াবহ বটচালা, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল।

​ঘটনার বিবরণ:
এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত সানোয়ারের সাথে বাদী ও তার স্বামী একটি ইটের ভাটায় কাজ করার সুবাদে পূর্বপরিচয় ছিল। গত ৫ জুলাই রাত সাড়ে আটটার দিকে বাদী তার আট বছরের নাবালিকা কন্যা মিমকে একটি কয়েল কেনার জন্য দোকানে পাঠান। দোকান থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত সানোয়ার শিশুটিকে পথরোধ করে কৌশলে স্থানীয় ওহাদ মিয়ার আমবাগানের ভেতরে নিয়ে যান। সেখানে মুখ চেপে ধরে শিশুটির পরিহিত পায়জামা খুলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।


​এ সময় শিশুটি কান্না করলে অভিযুক্ত তাকে ৫০০ টাকার একটি নোট দিয়ে কাউকে কিছু না বলার হুমকি দেন। পরবর্তীতে বিষয়টি কাউকে না জানিয়ে চলে যেতে বলার সময় শিশুটির কাছ থেকে ওই ৫০০ টাকা আবার ছিনিয়ে নেওয়া হয়।
​বিলম্বের কারণ ও বর্তমান পরিস্থিতি:
শিশুটির মা জানান, ঘটনার পর তার মেয়ে বাড়িতে এসে বিস্তারিত জানালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হয়। তারা সালিশের মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেন। পরবর্তীতে সালিশে কোনো বিচার না পেয়ে থানায় এসে এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়।

আজ ২১ জুলাই (মঙ্গলবার) বিকালে সানোয়ারকে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।